
মো: কোরবান আলী।।
শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলাধীন রামচন্দ্র কুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া মাদ্রাসা বাজারের ব্যাবসায়ীদের উদ্যোগে। মাদ্রাসা বাজারের কাঁচা মহল সংল্গ্ন পাকা রাস্তার সাথে কাঁচা অংশে বর্ষার পানি চলাচল না করতে পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।হাটে আশা মানুষের কেনা কাটা করা ও গাড়ি চলাচল করতে বাঁধা সৃষ্টি হয়। বাজার ব্যাবসায়ীদের অর্থায়নে ইঁটের সুর্কি, বালুু দ্বারা কাদার উপর ফেলা হয়। ব্যাবসায়ীদের মধ্যে একজন দৈনিক জনতার খবরকে বলেন বাজারে ভিতরে কাদা থাকায় মানুষকে কেনা কাটা করতে অনেক অসুবিধা হয়।এখন পর্যন্ত এলাকার জনপ্রতিনিধিরা খুজখবর নেইনি। তাই ব্যাবসায়ীদের উদ্যোগে এ কাজের ব্যায় ভার বহন করা হয়।এলাকার জনগন ব্যাবসায়ীদের এমন উদ্যোগে সাধু বাদ জানায়। সুযোগ পেলে বাজার ব্যাবসায়ীরা আরও এমন কাজ এলাকায় করতে চায়।তারা বলেন সামাজিক ভাবে সবাইকে দায়িত্ব নিতে হবে।তাতে দেশ ও দশের মঙ্গল হবে।