
মোঃ শফিকুল ইসলাম শফিক।।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাের সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের মোঃ মাসুদ মিয়ার স্ত্রী জায়েদা খাতুন (৪৮) নামের ১ জন মহিলা ইঁদুরের বিষ খেয়ে ২০ শে জুলাই রবিবার রাত ৯ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
ঘঠনার বিবরনে প্রকাশ, ২০ শে জুলাই আনুমানিক দুপুর ১ টার দিকে জায়েদা খাতুন আত্মহত্যা করার উদ্দেশ্যে ইঁদুর মারার বিষ খায়,কিছুক্ষণ পরেই তার পাতলা পায়খানা শুরু হওয়ার কারণে তার আত্মীয় স্বজনরা জরুরী ভিত্তিতে তাকে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে বুঝতে পারেন, সে ইঁদুর মারার বিষপানের কারণে পাতলা পায়খানা করছে। বেশি সময় অতিবাহিত হওয়ার কারণে ওয়াশ করা সম্ভব হয় নাই। তাই বিধি মোতাবেক চিকিৎসা সেবা প্রদান করেন এবং চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টায় ধর্মপাশা সদর হাসপাতালে মৃত্যু বরন করে।
রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশ খবর পেয়ে দ্রুত তার বাড়িতে যান। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এলাকাবাসীর সুপারিশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার অনুমতি প্রদান করা হয়।