
রূপক মুখার্জি।।
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী নবগঙ্গা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে নারকেলসহ বিভিন্ন ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা কলেজ চত্বরে রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবগঙ্গা ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যাৎসাহী সদস্য ও বিএনপি নেতা মেজর (অব:) কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মোল্যা, কলেজের প্রতিষ্ঠাতা শিকদার মাহবুবর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান মল্লিক, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুল আলীম শেখ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজনীন নাহার তানিয়া সুলতানা, অভিভাবক সদস্য আরিফ হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানাসহ শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।
এর আগে কলেজ পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়। সুশিক্ষার মান উন্নয়নে যথাযথ পাঠদানে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলা, অভিভাবক সমাবেশসহ (প্যারেন্টস ডে) বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বারোপ করা হয়।