
জালিয়াতির মাধ্যমে ভুঁইফোড় প্রতিষ্ঠান খুলে সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা লুটকারী গোষ্ঠী, আলোচিত হলমার্ক গ্রুপ। চাঞ্চল্য সৃষ্টি করা এই কেলেঙ্কারির ঘটনায় গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ কারাগারে আছে, । ব্যাংকও ফিরে পায়নি লুট হওয়া অর্থ।ঢাকার ধামরায় এ সুতিপাড়া বাস স্ট্যান্ডে হলমার্কের একটি ফ্যাক্টরি রয়েছে। হলমার্কের অন্যান্য ফ্যাক্টরির মত উক্ত ফ্যাক্টরি দীর্ঘ সময় বন্ধ থাকায় ভবন ও দামি পার্স ধ্বংস স্তুপে পরিনত হয়েছে। এলাকাবাসীর দাবী সরকার ও ব্যাংক কর্মকর্তাদের সঠিক পরিকল্পনার মাধ্যমে বন্ধ ফ্যাক্টরি যদি চালু হত,দেশের অর্থনৈতিক এবং এলাকার অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি বৃদ্ধি পেত। এলাকাবাসী আরো অভিযোগ করেছে এ প্রতিষ্ঠানের কার্যক্রম চলাকালীন সময় কয়েকজন ইট ও মাটি ভরাটের টাকা পাবে।