
ধামরাই উপজেলা ফিজিক্যাল টিচার্স এসোসিয়েশন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও বড় হাওর সুনামগঞ্জের তাহিরপুর এ অবস্থিত টাঙ্গুয়ার হাওর ভ্রমন করেন। ধামরাই উপজেলার ৪১ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শারীরিক শিক্ষার শিক্ষক নিয়ে ২০২৫ সালের শুরুর দিকে এই সংগঠনটি স্থাপিত হয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত শারিরীক শিক্ষকদের খোঁজ খবর রাখা এবং সাধ্যমত সহায়তা করা ও বিভিন্ন সামাজিক কার্য্যক্রম পরিচালনা করা এই সংগঠনের উদ্দেশ্য। এই ভ্রমনে সংগঠন এর সভাপতি মোঃ আলতাফ হোসেন লাবু বলেন,মানুষের মৌলিক চাহিদার মতই গুরুত্বপূর্ণ কাজ হলো ভ্রমন করা,এতে মনের ও শারীরিক ক্লান্তি অবসাদ দুর করার দারুন একটি পন্থা। এছাড়াও সংগঠনের কার্যকারী কমিটি খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো করে সকলে ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে ভ্রমনকে সুন্দর করতে নিরলস ভাবে কাজ করেন। ভবিষ্যতে আরো সুন্দর একটি ভ্রমন করার আশাবাদ করেন সংগঠনের সকল সদস্যবৃন্দ।