
মোঃ শরিফুল ইসলাম।।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কাজিপুর উপজেলার ৩নং গান্ধাইল ইউনিয়ন বিএনপির সদস্য ফর্ম নবায়ন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় গান্ধাইল হাইস্কুল মাঠে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। গান্ধাইল ইউনিয়নের অন্তর্গত ৯ টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচিতে গান্ধাইল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগন্জ জেলা বিএনপির সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি জননেতা সেলিম রেজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য নাজমুল হাসান তালুকদার রানা,
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রোমানা মোর্শেদ কনকচাঁপা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আঃ সালাম, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতি এড.রবিউল হাসান, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাহযিবুল এনাম তুষার, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন, হাজী মিজানুর রহমান বাবলু, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাজ্জাদুর রহমান বাবলু, রেজাওয়ানুর রহমান লিটন, শহিদুল ইসলাম বাবু,
সাবেক সহ সাংগঠনিক ফজলুল হক,ইমরান হাসান মন্জু, কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রশিদ রানা,সদস্য সচিব মজিবুর রহমান, যুগ্ম আহবায়ক টিএম হিল্লোল,শামীম আহমেদ টমাস,জাহিদ হাসান সেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান মাহমুদ, যুগ্ম আহবায়ক আশিক মাহমুদ, আসিফ সরকার, শরিফুল ইসলাম সহ কাজিপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ। আলোচনা সভা শেষে সদস্য নবায়ন ফর্ম বিতরণ শুরু হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে রাত পর্যন্ত সদস্য নবায়ন কর্মসূচি চলতে থাকে।