
সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ -তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯৩ বৎসর।
শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে ঢাকাস্থ নিজ বাসভবনে বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন । মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন মরহুমের সন্তান জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন।
পারিবারিক সুত্রে জানা যায়, আব্দুল মান্নান তালুকদার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির মাধ্যমে রাজনীতি যাত্রা শুরু করেন। পরে ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময়ে বিএনপিতে যোগদান করেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন। এরশাদ পতনের পর তিনি বিএনপি প্রার্থী হিসেবে ১৯৯১ সালে নির্বাচনে অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০০১ সাল পর্যন্ত পর পর চারটি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদ সদস্য থাকাকালে সিরাজগঞ্জের জেলা বিএনপির সভাপতি ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন।
সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় স্কুল, কলেজ, মসজিদ , মাদ্রাসা , ব্রীজ ও গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করেন।
এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রাজশাহী বিভাগিয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান (আলিম), জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, , ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান ও আলমগীর আলমসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
অপরদিকে জেলা বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সদস্য সচিব ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পা দক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ ও যুগ্ম আহ্বায়ক সহ দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হকসহ মিডিয়া সেলের সদস্য বৃন্দ।
একই ভাবে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি পরিবারের সদস্য বিশিষ্ট শিল্পপতি রুহী আফজাল, হাসান ইমাম তালুকদার সহন, রাশেদুল ইসলাম তালুকদার পাপন, জাহাঙ্গীর আলম তালুকদার।
এছাড়াও সলঙ্গা থানা বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন খান।
রায়গঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সমন্বয়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল করিম পাপ্পু, সাবেক সভাপতি সামছুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, আবুল কালাম আজাদ, সহ-সভাপতি খাইরুল ইসলাম।
তাড়াশ উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সাবেক সভাপতি সরদার আফছার আলী ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।
ধামাইনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজীমুদ্দীন কাজী, শাহ আলম মন্ডল, ইমতিয়াজ মাহমুদ খোকন , জাকি উল্লাহ
ধুবিল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহর ও সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম হাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।