
অদ্য ১৬/০৭/২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেল এর সাব-ইন্সপেক্টর মো: ফাইজুল ইসলাম (হৃদয়) হাওলাদার এর নেতৃত্ব গৌরনদী থানাধীন কাসেমাবাদ(হরিসেনা) এলাকা থেকে আসামি মো: শাহীন তালুকদার (৩৫)পিতা:আনোয়ার হোসেন তালুকদার (মহুরি) কে ৩০০(তিনশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। পরবর্তী তে গৌরনদী উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব রাজিব হোসেন মহোদয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আসামিকে ০১(এক) বছরের কারাদণ্ড প্রদান করেন।