
জুলাই শহীদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মণিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ জুলাই সকাল ১১ টায় মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদুম,ওসি বাবলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ আহমাদ বিন ওয়াক্কাস, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদ মোঃ ইকবাল হোসেন, জেলা বিএনপির নেতা আলহাজ্ব আবু মুসা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, আহত জুলাই যোদ্ধা রুহুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রিয়াদ হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।