প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 17, 2025 ইং
সরাইলে জুলাই শহিদ দিবসে র্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ আলী মাস্টার।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি করার মাধ্যমে দিবসের শুরু হয়। পরবর্তীতে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প.প. বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনসুর আহমেদ, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো.আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, উচালিয়াপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মো.জহিরুল ইসলাম, সরাইল উপজেলা এনসিপির সমন্বয়ক হাজী মোবারক হোসেন ও রিয়াদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকআলী মোহাম্মদ দুলাল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, জামায়েত ইসলামের নেতা খন্দকার বরকত উল্লাহ।
এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, মো. নুর আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিফাত বিন রহমান, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো.মাহবুবুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ মিয়া, উপজেলা বিএনপি নেতা শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল তা যেন কেউ নস্যাত করতে না পারে দেশবাসীকে সে বিষয়ে সচেতন থাকতে হব
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।