
বিএনপি কখনোই বাংলাদেশকে নিজেদের সম্পদ মনে করে না,বাংলাদেশ হচ্ছে জনগণের সম্পদ, বিএনপি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল, বিএনপি যতবারই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে ততবারই জনগণের সমর্থন ভোটের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল বলেই অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে,গণতন্ত্র ছাড়া,জনগণের ম্যান্ডেট ছাড়া বিএনপি অন্য কোনকিছু চিন্তা করে না। কোন ষড়যন্ত্রই বিএনপির ক্ষতি করতে পারবে না।বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতে ইসলামী সহ সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, সেই কারণে জামায়াতে ইসলামীর উচিত শুকরিয়া নামাজ আদায় করে বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানানো বলেছেন বিএনপির স্হায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমীরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহসভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা,সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার,কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা,শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসি জাহিদ আলম,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান,সলংগা থানা বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম আজম ও চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা।