
আজ সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনে সকাল ১০ টায় মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়।
মতবিনিময় সভায় কাজিপুর উপজেলা বিএনপির সদস্য ফর্ম নবায়ন, সংগ্রহ কর্মসূচি ও ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড সম্মেলনের অগ্রগতি সম্পর্কে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সদস্য সংগ্রহ ও ইউনিয়ন, পৌরসভা ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সেলিম রেজা বলেন, কাজিপুর উপজেলায় আমরা ইতিমধ্যে ৫ টি ইউনিয়নের সদস্য সংগ্রহ কর্মসূচি শেষ করেছি,আগামী ৩০ই তারিখের মধ্যে বাকি ইউনিয়ন ও পৌর সভার সদস্য সংগ্রহ কর্মসূচি সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি এবং আগামীতেও ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে, সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য ভিপি শামীম রেজা খান ও আবু সাঈদ সুইট সঞ্চালনায় করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিএনপির স্হায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, সিরাজগঞ্জের মা মাটি গণমানুষের নেতা জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধান বক্তব্য হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী সাংগঠনিক বিভাগীয় বিএনপির সমন্বয়ক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু সহ সিরাজগন্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা ও বিএনপি জেলা বিএনপির অঙ্গ সহযোগীসংগঠনের নেতাকর্মীরা।