
মোঃ শরিফুল ইসলাম।।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনে সকাল ১০ টায় মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে, সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য ভিপি শামীম রেজা খান ও আবু সাঈদ সুইটের সঞ্চালনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্তর্গত উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা তাদের মতামত প্রদান করেন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিএনপির স্হায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, সিরাজগঞ্জের মা মাটি গণমানুষের নেতা জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধান বক্তব্য হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী সাংগঠনিক বিভাগীয় বিএনপির সমন্বয়ক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু সহ সিরাজগন্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা ও বিএনপি জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শীর্ষ নেতারা তাদের বক্তব্য,দেশের চলমান পরিস্থিতি,আগামীর নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম ও দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড থেকে শুরু করে জেলা কমিটি গঠন করতে মতামত ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাছাড়া নিজেদের মধ্যে থাকা সকল বিভেদ বিভাজন, মতপার্থক্যে ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে কাজ করতে সকল নেতাকর্মীদের প্রতি উদ্ধৃত আহবান জানান।