
মোঃ সালামত উল্লাহ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা দক্ষিণ জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪জুলাই (মঙ্গলবার) বিকাল ৫টায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ও দঃ ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের অংশগ্রহণে বাগমারা স্কুল গেইট হইতে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারে বিক্ষোভ মিছিলটি পদক্ষিন করে বাগমারা উচ্চ বিদ্যালয়ে শেষ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ জহিরুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমাই উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আসলাম মজুমদার, যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, সদস্য ও বাগমারা দঃ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, সদস্য হাফেজ বিল্লাল হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম ও কুমিল্লা দঃ জেলা যুবদলের সদস্য মোঃ মানিক মিয়া এবং বাগমারা দঃ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী।
এসময়ে উপস্থিত ছিলেন বাগমারা দঃ ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ তোফায়েল মজুমদার, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল হান্নান,বিএনপি নেতা মোঃ ফরিদ উদ্দিন,বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা সিরাজুল ইসলাম, আবদুল বারেক, মোসলেম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কচুয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ তারেক উল ইসলাম, লালমাই উপজেলা ছাত্রদলের (প্রস্তাবিত) আহবায়ক মোঃ কামরুল হাসান, বাগমারা উত্তর ইউনিয়ন যুবদলের (প্রস্তাবিত) আহবায়ক মোঃ বেলায়েত হোসেন
সোহেল,বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রদলের (প্রস্তাবিত) আহবায়ক মোঃ সোহেল উদ্দিন শরিফ,বাগমারা দঃ ইউনিয়ন ছাত্রদলের (প্রস্তাবিত) আহবায়ক মোঃ হাবিব হোসেন সহ বাগমারা উত্তর ও দঃ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।