
ঢাকার প্রাণকেন্দ্রে স্যার সলিমুল্লাহ কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে একজন ভাঙারি ব্যবসায়ীকে নির্মম হত্যা করার ঘটনায় গভীর শোক, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।
এক যৌথ বিবৃতি দিতে বলেন যেভাবে মুহাম্মদ সোহাগ নামক একজন নিরীহ মানুষকে প্রকাশ্যে উলঙ্গ করে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে, তা শুধু একটি খুন নয় বরং এ জাতির বিবেক নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের উপর একটি রক্তাক্ত থাপ্পড়।
এই বর্বরতা সভ্য সমাজে কল্পনাও করা যায় না।
অথচ শত শত মানুষের উপস্থিতি কেউ এগিয়ে আসেনি কারণ ঘাতকের রাজনৈতিক পরিচয় ছিল যুবদল নেতা, এটা যদি জাহেলিয়াত না হয় তাহলে আর কি?
নেতারা আরো বলেন রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা অপরাধীরা আজ সমাজে অভয়মণ্ডপ তৈরি করেছে।
চাঁদাবাজি, দখল, নিয়োগ বাণিজ্য, ফুটপাত দস্যুতা সবই চলছে তথাকথিত রাজনৈতিক, কভার ব্যবহার করে।
এটি রাষ্ট্রের ব্যর্থতা, প্রশাসনিক দুর্বলতা এবং আইনহীনতার নগ্ন বহিঃপ্রকাশ।
সরকার ও প্রশাসনের কাছে ৫টি জোর দাবি জানিয়েছেন,
১। মোঃ সোহাগের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।
৩। রাজনৈতিক পরিচয়ে অপরাধী হয়ে ওঠা চক্রগুলোর পরিচয়, নেপথ্য পৃষ্ঠপোষক এবং অর্থের উৎস উন্মোচন করতে হবে।
৪। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫। রাজধানীর হাসপাতাল ও সংবেদনশীল স্থানগুলোতে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নেতারা আরো বলেন,আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনার ন্যায় বিচার আদায় না হওয়া পর্যন্ত জাতিকে সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি।
পাথর দিয়ে রক্তাক্ত মাথার নিচে পড়ে থাকা মানুষটি যেন কেবল সোহাগ নয়, বরং গোটা সমাজের বিবেককে নাড়িয়ে দিয়ে গেছে।