
সোমবার (১৪ জুলাই) সকাল থেকে সাভারের পৃথক স্থানে ৪টি বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডায় জুলাই আন্দোলনে নিহত মুন্না, নামাবাজার চত্বরে নাফিসা, ডেইরি ফার্ম ইউটার্ন এ শ্রাবন গাজী ও থানা রোডের মুক্তির মোড়ে মারুফ চত্বরে মারুফের স্মৃতিফলক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ বলেন, নিহতদের আত্নত্যাগের মাধ্যমেই ফ্যাসিস্ট বিতাড়িত হয়ে দেশ আজ নতুন স্বাধীনতা গণতন্ত্রের ছোঁয়া পেয়েছে। এটিকে রক্ষা করতে দোষীদের দ্রুত বিচারের কথাও বলেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাবেক সাংসদ ডাঃ দেওয়ান মোঃ সালাহ উদ্দিন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, যুবদল নেতা সুরুজ্জামান ও নিহতদের স্বজনসহ স্থানীয় বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,সহ আরো অনেক নেতাকর্মী,।