
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় অটো রিক্সা উল্টে অটো চালকসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু ও ৩ জন গুরুতর আহত হয়েছে।পাইকেরছড়া ইউনিয়নের অটো রিক্সা চালক রানু মিয়া (৩০) ও রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের আনিকা আক্তার (১২)দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন।
(১৩) জুলাই রবিবার দুপুরে চর বারুইটারী আলিম মাদ্রাসার আরবী শিক্ষক ও রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের মাওলানা আবুবক্কর সিদ্দিক সপরিবারে সোনাহাট স্থলবন্দররে ঘুরতে যান। সোনাহাট স্থলবন্দর থেকে একটি অটো রিক্সা ভাড়া করে ভূরুঙ্গামারী যাওয়ার পথে ঘুন্টিঘর নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক অটোরিক্সাকে ধাক্কা দেয়, ধাক্কা লেগে অটো রিক্সা উল্টে ঘটনা স্থলেই আনিকা আক্তারের মৃত্যু ঘটে। অটো রিক্সা চালক রানু মিয়াকে ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের আবুবক্কর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও ফাতেমা খাতুন (৯) আহত হন। আহতদের কে ভূরুঙ্গামারী হাসপাতালে নিলে তাদের কে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনা স্থলেই একজন মারা গেছে এবং অটো রিক্সা চালক ভূরুঙ্গামারী হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।