
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গতকাল (১৩ জুলাই) রবিবার রায়গঞ্জ উপজেলার ধানগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আলোকে রায়গঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙ্গুরি ব্যবসায়ী লাল চাঁন সোহাগ নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে হত্যা করেছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসের পৃষ্ঠপোষকতায় সাধারণ মানুষের জীবন আজ হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতির অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। নেতারা এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। সোহাগ হত্যার সুষ্ঠু বিচার ও প্রকৃত হত্যা কারিকে খুঁজে বের করে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। বিক্ষোভ মিছিলটি দলিয় কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, আব্দুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি রোম বাদশা, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক , সাধারণ সম্পাদক প্যারিস, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজীমুদ্দীন কাজী, শাহ আলম মন্ডলসহ বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।