
ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রুহুল আমিন মাসুদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ভালুকা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আহসান উল্লাহ খান রুবেল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। উপস্থিত নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান টি সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে ভালুকা উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ এবং সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী দিনে অনুষ্ঠানমালার সফল বাস্তবায়নের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।