
ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে প্রভাষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা, মৌখিক মূল্যায়ন ও সার্বিক যাচাই সফলভাবে সম্পন্ন হয়েছে। কঠোর প্রতিযোগিতা ও বহুমাত্রিক মূল্যায়নের মধ্য দিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন অথেন্টিক এর ২০১৪ সালের প্রাক্তন শিক্ষার্থী , অথেন্টিক এর সিনিয়র শিক্ষিকা এবং অথেন্টিক ফাউন্ডেশনের সক্রিয় সদস্য - সায়মা সুলতানা।
এই অর্জন তাঁর একাগ্রতা, নিষ্ঠা ও অধ্যবসায়ের এক অনন্য দৃষ্টান্ত। সায়মা সুলতানাকে অথেন্টিক এবং অথেন্টিক ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
অথেন্টিক ও অথেন্টিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব জয়নাল আবেদীন তাওরাত বলেন-
সায়মা সুলতানার এই সফলতা আমাদের প্রতিষ্ঠানের জন্য এক গৌরবময় মুহূর্ত। তিনি ২০১৪ সাল থেকে আমাদের প্রতিষ্ঠানে একজন নিবেদিত শিক্ষার্থী হিসেবে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে শিক্ষিকা হয়ে যোগ দেন। আজ প্রভাষক পদে তাঁর নিয়োগ আমাদের সেই দীর্ঘ পথচলার সার্থক ফসল। তিনি প্রমাণ করেছেন-নিষ্ঠা, সততা এবং নিরলস পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। তাঁর এই সফলতা আমাদের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একটি বাস্তব অনুপ্রেরণার উৎস।
তিনি আরও বলেন-
অথেন্টিক ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্যই হচ্ছে এমন শিক্ষার্থী তৈরি করা, যারা শুধু পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করেই থেমে থাকবে না, বরং সমাজে গঠনমূলক ভূমিকা পালনে সক্ষম হবে। সায়মা সুলতানা তাঁর কর্মজীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে সেই লক্ষ্যের বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।