
গতকাল ১১ জুন (শুক্রবার) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামসর ইউনিয়নের বিএনপি'র দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মুনজেল রাত দুইটার দিকে প্রবাসী স্ত্রীর সাথে পরকীয়ার সময় হাতেনাতে ধরা পড়ে এলাকাবাসীর কাছে।
অভিযুক্ত মুনজেল ধামসর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এবং তার বাড়ি পার্শ্ববর্তী গালা গ্রামে। সে ধামসর ইউনিয়নের চর দেশ গ্রামের সৌদি প্রবাসী স্ত্রীর ঘরে ঢুকে অসামাজিক কাজ করার সময় গ্রামবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে। পরবর্তীতে গ্রামবাসী তাদের দুজনকে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখে। এ বিষয়ে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দৌলতপুর থানা বিএনপি।