
অদ্য ১২ জুলাই ২০২৫ খ্রিঃ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলার ওলামা বিভাগের উদ্যোগে বাঘাইছড়ি বায়তুশ শরফ মিলনায়তনে সকলা ১০:০০ ঘটিকায় ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওলামা বিভাগের সভাপতি মাওঃ ইকবাল করিমের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ কবির আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সদর মসজিদের খতীব মাওঃ ফয়জুল আমীন কুতুবী। বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মু. আবুল কাইয়ুম, পৌরসভা জামায়াতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহ প্রমুখ। উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারি আবসার হোসেনের সঞ্চালনায়।
বক্তারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরআন ও সুন্নাহ'র ভূমিকা তুলে ধরেন। বিগত ২০২৪ সালের আগস্ট বিপ্লবের শহীদের অবদান কথাও বক্তরা স্মরণ করেন এবং শহীদদের রুহের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
সভায় বাঘাইছড়ি উপজেলার ওলামা-মাশায়েখ বিভাগের আগামী সেশনের জন্য কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে মনোনীত হন মাও. ইকবাল করিম, সেক্রেটারিঃ মাও. আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদকঃ মাও. তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদকঃ মাও. সুলতান আহাম্মেদ।
বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতীব মুফতী সোলাইমান খান সাহেবের দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।