
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদার হাতকে শক্তিশালী করার লক্ষে চলছে বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক জাতীয়তাবাদী বিএনপির সম্মেলন। তারেই আলোকে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরের নিজ বাসায় বুধবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ড গণসংযোগ ও প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক সদস্য তৌহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক হুমায়ূন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ও শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মুজিবুর রহমান মুজিব। যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন মিটু। শ্রীপুর ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এ, কে এম শাহাদাত, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব। যুগ্ম আহবায়ক মনির হোসেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য গোলাম মোস্তফা। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আর্মি মতিন। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম।শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আলম। শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ। শ্রীপুর ইউনিয় কৃষক দলের সভাপতি হানিফ মজুমদার। ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক মারুফ।ইউনিয়ন যুবদল নেতা এনামুল হক এনাম। যুবদল নেতা খলিল সহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরের নিজ উদ্যোগে উপস্থিত সকলের জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়।।