
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিরাজগঞ্জ -১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় জননেতা জনাব সেলিম রেজা। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছো আমি তোমাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের এই সফলতার ধারা অব্যাহত থাকুক। পাশাপাশি যারা যেকোন কারণেই হোক উত্তীর্ণ হতে পারোনি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সেই সাথে তোমাদের বলছি হতাশ হওয়ার কিছু নেই, আজকে থেকেই আবার নতুনভাবে নিজেকে তৈরি করতে প্রস্তুত হও, ইনশাল্লাহ তোমাদের জন্যও ভালো দিন অপেক্ষা করছে।
আগামী দিন সকলের জন্য শুভ হোক সেই কামনা রইল।