
রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জনাব আমিরুল ইসলাম আলিমের সাথে কাজিপুরের সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিরাজগঞ্জ -১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সেলিম রেজা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আঃ সালাম, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তাহযিবুল এনাম তুষার, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন রতন, হাজী মিজানুর রহমান বাবলু, সাবেক যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, রেজাওয়ানুর রহমান লিটন, শহিদুল ইসলাম বাবু, সাবেক সহ সাংগঠনিক ইমরান হোসেন মন্জু, কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান মেম্বার সহ কাজিপুর উপজেলা বিএনপির নেতৃত্ব ।
কাজিপুর উপজেলা সার্বিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।