
গাইবান্ধায় এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলার সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়ন সভা অনুষ্ঠিত হয়।
সাবিনা কবির শিল্পী,র আয়োজনে সাদুল্লাপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী রিতু আলমের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি জনাব মইনুল হাসান সাদিক।সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হাসান, সদস্য সচিব আব্দুস ছালাম,জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন সোভা, সাধারণ সম্পাদক মৌসুমি তমা,হারুনুর রশীদ বি এস সি,সামিউল ইসলাম,আফরিন জাহান আশরাফুল আলম সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে সৈয়দা সুমাইয়া আক্তার দৃষ্টি কে সভাপতি এবং শ্যামলী বেগম কে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।