
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপি'র সুবিধা বঞ্চিত নারীদের সাথে মত বিনিময় করেন নারী উদ্যোক্তা, রায়গঞ্জ -তাড়াশ এর মাদার তেরেসা খ্যাত, মানবতার কণ্ঠস্বর, বিএনপির অন্যতম সদস্য- রুহি আফজাল।
সোমবার (৭ জুলাই) উপজেলার কালিকাপুর আর আর স্পিনিং কটন মিলস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসন রায়গঞ্জ-তাড়াশ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। পাকিস্তান পার্লামেন্টের সাবেক সদস্য, আফজালুল হক মনি তালুকদারের সুযোগ্য কন্যা। বিশিষ্ট শিল্পপতি নারী উদ্যোক্তা রুহী আফজাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলাল , ধুবিল ইউনিয়নের কৃতি সন্তান ও বিএনপির নেতা জাহাঙ্গীর আলম তালুকদার , তাড়াশ উপজেলার প্রায় দেড় শতাধিক নারী উপস্থিত ছিলেন । নারীদের উদ্দেশ্যে নারী উদ্যোক্তা রুহী আফজাল বলেন, দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান ।