
সিরাজগন্জ জেলার কামারখন্দ উপজেলার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কোনাবাড়ি শহীদুল বুলবুল ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল কায়েস মনোনীত হয়েছেন।
গতকাল বুধবার ০৯/০৭/২৫ ইং জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে কলেজের সভাপতি মনোনীত করা হয়। আব্দুল্লাহ আল কায়েস সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।
গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দেয়। পরে কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেন। ওই নোটিশ মোতাবেক সিরাজগন্জ জেলার কামারখন্দ উপজেলার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কোনাবাড়ি শহীদুল বুলবুল ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সফল আহবায়ক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল কায়েসকে সভাপতি করার প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুসারে বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের নির্দেশে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে কলেজের সভাপতি করেছেন। আব্দুল্লাহ আল কায়েস কোনাবাড়ী শহীদুল বুলবুল ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত হওয়ায় সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।