
রাজধানীর ঢাকায় গত ২৪ ঘন্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকে ও ঢাকা সহ আশেপাশের এলাকাগুলোতে আকাশ মেঘলা থেকে মেঘআছন্নসহ বৃষ্টি পাত হওয়ার সম্ভাবনা হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
৯ ই জুলাই বুধবার সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘন্টার পুর্ভাবাসে বলা হয়েছে। আকাশ মেঘলা ৎেকে মেঘআছন্ন থাকতে পারে হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানান, ঢাকার দক্ষিন ওপুর্ব বা দক্ষিন থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আগের মত থাকতে পারে। আজ সকাল ৬ ঢাকার তাপমাত্রা ছিল ২৫.০ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমান ছিল ৯৮ শতাংশ। এমনকি গতকালের সবোচ্চ তাপমাএা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন সেলসিয়াস ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দেশের অভ্যন্তরে, নদীবন্দরগুলোতে সতর্কবার্তা জাড়ি করা হয়েছে। সকাল ৫ থেকে দুপুর ১ টা পযন্ত অভন্তরীন নদীবন্দরগুলোর জন্য দেওয়া পুর্ভাবাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিন বা দক্ষিন পুর্ব থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্হায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিও বজ্রপাত হতে পারে।
এসব অঞ্চলের নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর এর বৃষ্টিপাত শ্রেনিবিন্যাসের অনুযায়ী, ২৪ ঘন্টা ১-১০ মিলিমিটার বৃষ্টিকে হালকা ১১-১২ মাঝারি,২৩-৪৩মাঝারি ধরনের ভারি, ৪৪-৮৮ ভারি এবং৮৮ মিলিমিটারবেশি বৃষ্টিকে অতি ভারি বৃষ্টিপাত বলা হয়েছে।
মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। আর মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।