
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের বৈকা এলাকার একটি আমবাগান থেকে এক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হরিরামপুর থানা পুলিশ।
নিহত সুমি আক্তর (২৮) ঐ গ্রামের মোহাম্মদ সালাম এর স্ত্রী এবং একই গ্রামে আব্দুর রশিদ মোল্লার মেয়ে।
সালাম আনুমানিক ১৪ বছর আগে পারিবারিকভাবে সুমিকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কহল প্রতিনিয়ত ছিল। তাদের সংসারে সাত বছরের এবং দেড় বছরের ২টি ছেলে সন্তান রয়েছে।
প্রতিবেশী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে সালাম সুমিকে মারধর করে। পরের দিন মঙ্গলবার প্রতিবেশী এক ব্যক্তির স্ত্রী ক্ষেতে ঘাস কাটছে যে আম বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত সুমির মরদেহ দেখতে পায়।
হরিরামপুর থানা পুলিশ জানায়, মরাদেহ একটি উদ্ধার করে ময়নাতদন্তের কাজ চলছে। তবে এ ঘটনা এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া পাননি তারা। অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।