
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) মীরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জাহেদ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নুর উদ্দিন বাবু। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন। সহ-সভাপতি পদে আবু সায়েদ মানিক, ছালেহ আহাম্মদ, মোঃ নিজাম, রসুল আহাম্মদ, জসিম উদ্দিন ও আবুল কালামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সেরাজুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফ উদ্দিন ও মোঃ কালাম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নজরুল ইসলামকে এবং তার সহকারী হিসেবে রয়েছেন মোঃ ছাপা ও শেখ আবু সাদেক।
কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাকির হোসেন। প্রচার সম্পাদক হিসেবে আছেন আবু জাফর, সহ প্রচার সম্পাদক নুরের নবী, দপ্তর সম্পাদক হয়েছেন নুরুল আবছার, কোষাধ্যাক্ষ এর দায়িত্ব পেয়েছেন আবুল কালাম।
নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদ।