
ঢাকার ধামরাইয়ের ঠিকাদার প্রতিষ্ঠান আল জোবায়ের এন্টারপ্রাইজ গাফিলতির কারণে দক্ষিণ জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেফটি টেংকে আয়ান নামে পড়ে ৪ বছরের শিশু খেলতে গিয়ে সেফটি ট্যাংকি পড়ে মারা যায় সোমবার সকাল ১১ টায়।
এবিষয়ে শিশু আয়ানের পিতা জামান বলেন আজ সকাল ১১টার দিকে আমার ছেলে খেলতে গিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেফটি ট্যাংকিতে পড়ে যায় সেখান থেকে উঠতে পারেনি, অনেক খোজাখুজি করার পর আমরা ১২ দিকে স্কুলের সেফটি ট্যাংকে থেকে আমার ছেলেকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে ডাক্তার আমার বাচ্চাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে দক্ষিণ জয়পুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন কাজটি নির্মাণাধীন থাকায় সেফটি ট্যাংকে পানি ছিলো আর সেই পানিতে পড়ে শিশুটি মারা যায়। তবে সবসময় সেফটি ট্যাংকি ঢেকে রেখে কাজ করা হয়।