
হাফিজুর রহমান শাওন: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লামাতাশী গ্রামের আব্দুল আলীর ছেলে টমটম চালক আবুল কাশেমকে(২৮) হত্যা করে টমটম ছিনতাই করে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো সোমবার (৭জুলাই) জীবিকা নির্বাহের জন্য টমটম নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কাশেম।কিন্তু পরবর্তীতে তিনি রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সব জায়গায় খুজার পরেও তার কোনো খুজ পাননি।পরেরদিন মঙ্গলবার (৮জুলাই) উপজেলার মানব কল্যান উচ্চ বিদ্যালয়ের পাশেই তার লাশ স্থানীয়রা দেখতে পান।পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।