
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন কৃষকদলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) মীরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আজিম উদ্দীন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন আবু তাহের। সহ-সভাপতি পদে তাজুল ইসলাম, নাছির আহাম্মদ ও মোঃ মোস্তফাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন আবু জাফর (সও)। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মহি উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গিয়াস উদ্দীন বাদশা। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এমরান হোসেনকে এবং তার সহকারী হিসেবে রয়েছেন মোঃ সিরাজ উদ্দীন।
অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নুরের জামান। দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ নাজিম উদ্দীন। প্রচার সম্পাদক হিসেবে আছেন আবদুল কাদের জিলানী এবং সমাজসেবা সম্পাদক হিসেবে রয়েছেন কামাল উদ্দিন। কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবদুল কুদ্দুস।
নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদ।