
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসদরের কলেজ রোডের মুখে লরির ধাক্কায় আলিফা (৫) শিশু নিহত হয়েছে। নিহত শিশু আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা জহির উদ্দিনের কনিষ্ঠ সন্তান। দূর্ঘটনাটি ঘটে সোমবার (৭ জুলাই) বিকাল ৪ টায়। প্রত্যক্ষদর্শী আলফাজ হোসেন সাগর জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ রোডের মুখে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। তবে মায়ের তেমন কোনো ক্ষতি হয়নি।