
রাজধানীতে মানুষের চলাচল বছরের পর বছর ভোগান্তির মধ্যে দিয়ে যায়
কখনো বা পানির লাইন কখনো বা গ্যাসের লাইন কখনো বা সিটি করপোরেশন ড্রেন সংস্কার এর কাজ।
কোন না কোন কাজের জন্য রাস্তা কাটা হয়েই থাকে।
রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা সংস্কারের কাজ খুব অল্প সময়ে শেষ হওয়ার কথা থাকলেও চলে দীর্ঘদিন যাবত।
ধোালইরপার থেকে যাএাবাড়ি দূরত্ব আনুমানিক ১ কিলোমিটার ব্যস্ততম এই রাস্তায় সারাদিন দুরপার্লার গাড়ি চলাচল এবং শহরের ছোট্ট লেগুনা, রিকশা চলাচল করে।
এবং রাস্তার পাশ ঘেষে যাওয়া ফুটপাত দিয়ে লোকজন চলাচল করে থাকে।
প্রায় ৫ মাস যাবত এই রাস্তায় পাশে মেনহল নতুন করে নির্মাণ করার জন্য কেটে রাখা হয়, আশেপাশের এলাকাবাসীর সূএে দৈনিক জনতার খবর জানতে পারে,নতুন করে ফুটপাত এর রাস্তার কাজ ধরে এবং রাস্তার একপাশ কাটে এমনকি রাস্তা একপাশ কাটার পরে ঠিকাদর এর কেন খবর নেই বৃষ্টি হলে পানি জমে যায় আমাদের চলাচল করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এবং এখান থেকে সারাদিন অনেক মানুষের যাতায়াত এদের ও ভোগান্তির মধ্যে পরতে হয় রাস্তায় মধ্যে পানি জমে থাকার কারনে পরতে হয় র্দীয জ্যামের মধ্য।
রাজধানীর সড়ক খনন নীতিমালা ২০১৯ অনুযায়ী, দিনে খনন কাজ বন্ধ রাখাসহ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে জরিমানার বিধান রয়েছে। নীতিমালায় আছে, রাজধানীতে দিনের বেলায় রাস্তা খোঁড়াখুঁড়ি করা যাবে না। বর্ষা মৌসুমে (মে-সেপ্টেম্বর) কোনো সড়ক মেরামত করা যাবে না। জরুরি প্রয়োজনে খনন করতে হলে মূল ক্ষতিপূরণসহ অতিরিক্ত ৫০ শতাংশ ফি দিতে হবে। আর কর্তৃপক্ষকে না জানিয়ে খোঁড়াখুঁড়ির জরিমানা দিতে হবে মূল খরচের পাঁচগুণ। তাছাড়া সড়কে কাজ করার কমপক্ষে সাত দিন আগে প্রচার-প্রচারণা, কাজের বিবরণের সাইনবোর্ড লাগানো, একসঙ্গে বা মাসের পর মাস কোন সড়ক খোঁড়াখুঁড়ি না করা, নিয়মিত পানি ছিটানো, সড়কে মালামাল মজুত না করাসহ বিভিন্ন নিয়মকানুন নীতিমালায় উল্লেখ রয়েছে। নীতিমালার কোনো শর্তে ব্যত্যয় হলে সংশ্লিষ্ট ঠিকাদার জরিমানা বা শাস্তি দেয়ারও বিধান রয়েছে। এই নীতিমালা বাস্তবায়নে কোনো উদ্যোগ বা তদারকি না থাকায় সংশ্লিষ্ট কোনো পক্ষই নীতিমালা মেনে সময়মত কাজ শেষ করার তাগিদ অনুভব করছে না।
প্রতিদিন যারা যাতায়াত করেন, বিশেষ করে যারা সপ্তাহে ছয়দিন অফিসে যান, তাদেরকে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা কেটে চলছে উন্নয়ন কর্মকাণ্ড। ফলে দুর্ভোগ পৌঁছেছে চরমে। নিয়মিত যাত্রীরা বলছেন, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, শহরের রাস্তায় পথচারী ও যানবাহন বৃদ্ধি এবং বেপরোয়া যান চালনার কারণে এই খেসারত দিতে হচ্ছে তাদের।