
মাদারীপুর জেলা,রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কিসমদ্দি এলাকায় গত শনিবার ৫/০৭/২০২৫ ইং রোজ শনিবার ১৫০০ পিচ ইয়াবা সহ ৪ জনকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। শনিবার রাজৈর থানা পুলিশের অভিযানে উদ্ধার করা হয় ইয়াবা।আটককৃতরা হলেন,রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী টুম্পা বেগম,রাজৈর উপজেলার নয়ানগর গ্রামের জসিম হাওলাদারের ছেলে অনিক হাওলাদার, বাজিতপুর গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি, এবং মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ( কাঠেরপুল) লেবুতুলি গ্রামের নুরুজ্জামান ঘরামীর ছেলে সজীব ঘরামীকে আটক করে।