
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাধীন কচাকাটা থানার কচাকাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুর ই আলম এর নামে ফ্যাক আইডিতে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় স্থানীয় সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর আগে১৮/৬/২০২৫ইং কচাকাটা বাজারে বিএনপি অফিসে তালা লাগানো ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষকে কেন্দ্র করে গত ২৭ শে জুন একটি প্রতিবাদ সভার আয়োজন করেন কেদার ইউনিয়ন এর সাবেক সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী ও কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিচুর রহমান তোলা ব্যাপারী।
উক্ত প্রতিবাদ সভায় কচাকাটা প্রেসক্লাবের সভাপতি ওসম্পাদকসহ সকল সদস্যকে অবহিত করা হয়। প্রতিবাদ সভা শেষে একটি
মিছিল বের হলে সংবাদ কর্মীরা সংবাদ জন্য মিছিলে তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে নিয়ে তাদের পেশাদারিত্বের প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুক) একটি ফেক আইডি থেকে মিথ্যা বিভ্রান্তি ছড়ায়। সংবাদ সংগ্রহ করতে মিছিলে যাওয়া যদি সাংবাদিকদের দোষের কিছু হয় তাহলে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবে কিভাবে? আপনাকে মনে রাখতে হবে যে- প্রেসক্লাবের সভাপতি সম্পাদক দলের কোন পদ ধারী ব্যক্তি নন। সোশ্যাল মিডিয়ায় সংবাদ কর্মীদের নামে ভুল তথ্য প্রকাশ করে তাদের সম্মানহানী করায় আমরা কচাকাটা প্রেসক্লাবের সকল সদস্য এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।