
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে ৮ নং চরগিরিশ ইউনিয়নে ৬০ বছর বয়সের বৃদ্ধের নিকট পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে । অভিযুক্ত ওই ধর্ষক একই গ্রামের বাসিন্দা শামসুল হক (৬০)। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে শিশুটিকে লম্পট বৃদ্ধ ফুঁসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে । পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
শিশুটির চাচা বলেন, “আমার ভাতিজী সারাদিন খেলাধুলা করত, এমন ভয়ংকর কিছু ঘটবে ভাবতেও পারিনি। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনা সম্পর্কে ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জানান,আমাদের ইউনিয়নে এমন নৃশংস ঘটনা ঘটবে এটা ভাবতেও পারছি না, এই ঘটনা শোনার পর কথা বলার ভাষা হারিয়ে ফেলছি! ধর্ষক শামসুলের মত নরপশু আমাদের এলাকায় বসবাস করায় আমার লজ্জিত। ধর্ষকের স্থান আমাদের এলাকায় তথা কাজিপুরে হবে না!! প্রশাসনের কাছে উদ্ধত আহবান, ধর্ষক শামসুলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার পরে শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।