
সেনবাগ উপজেলার স্বনামধন্য ও অরাজনৈতিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশনের নবনির্বাচিত সদস্য-সচিব স্নেহভাজন মাহমুদুর রহমান রাকিব আজ এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে গুরুতরভাবে আহত অবস্থায় বর্তমানে সেনবাগ হাসপাতালে চিকিৎসাধীন।
সৈয়দ হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ হারুন (এম, জে, এফ) বলেন তার এই মোটরসাইকেল দুর্ঘটনা আহত হওয়ায় আমি Ln Sayed Harun Mjf, আমার পরিবার এবং ফাউন্ডেশনের প্রতিটি সদস্য, এই হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে মর্মাহত ও ব্যথিত।
রাকিব শুধু নতুন প্রজন্মের একজন সংগঠক নয়, বরং তিনি হচ্ছেন এক নির্ভরতার প্রতিচ্ছবি, তরুণ প্রজন্মের আশা, আগামী দিনের নেতৃত্বের সম্ভাবনাময় বাতিঘর।
আমরা সকলে কায়মনোবাক্যে তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং পরম করুণাময়ের দরবারে প্রার্থনা জানাই— তিনি যেন আমাদের রাকিবকে দ্রুত সুস্থ করে দেন, যাতে সে আগের মতোই প্রাণচঞ্চলভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে। Sayed Harun Foundation - সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃপক্ষ তাঁর চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতায় সর্বাত্মক প্রস্তুত রয়েছে এবং সবসময় তাঁর পাশে আছে।
একটি প্রাণের আশায়, একটি পরিবারের কান্নায়, একটি স্বপ্নের নিরব করুণ আর্তিতে — আপনার দোয়া হতে পারে আলোর এক নতুন আশার সুর্যোদয়।