
খন্দকার নাসিরুল ইসলামকে আহ্বায়ক ও মো. নাজিমুদ্দিন মিয়া মিলুকে সদস্য সচিব করে 'বোয়ালমারী উপজেলা বিএনপি'র ১৫ সদস্যের "সম্মেলন প্রস্তুতি কমিটি" ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি'র ফরিদপুর জেলা শাখা।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।