
মুক্তাগাছার রসুলপুর থেকে কাটবওলা যাওয়ার রাস্তা একে বারে চলার অযোগ্য হয়ে পড়েছে।
দীর্ঘদিন যাবৎ রাস্তা সংস্কার না করায় রাস্তার বেহাল দশা,
ভারি বৃষ্টি হওয়ায় রাস্তার এক পাশ ভেঙ্গে গেছে অনেক টা ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন,
রাস্তার এমন বেহাল দশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা
বিঘ্ন ঘটতেছে কৃষি পণ্য ক্রয় বিক্রয়েও।
সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায় রসুলপুর থেকে কাটবওলা বাজার পর্যন্ত প্রায় ৫ কিঃ মিঃ রাস্তার ৫ শত মিটার রাস্তাও ভালো নেই ৮০ ভাগ রাস্তাই ভেঙে গেছে।
জানা যায় এই অঞ্চল পুরোটাই কৃষি প্রধান অঞ্চল,
সকলের দাবি অতিদ্রুত এই রাস্তা সংস্কার করতে হবে।