প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2025 ইং
ফুটবল কার্যক্রমে জীবন দক্ষতা ও সুস্থ থাকার কৌশল বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে কিশোর-কিশোরীদের কমিউনিটি পর্যায়ে ফুটবল খেলার মাধ্যমে জীবন দক্ষতা ও সুস্থ থাকার কৌশল উন্নয়ন নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ৩০ জুন) সকাল ১০টায় উপজেলার ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্স-এর উপজেলা কো-অর্ডিনেটর আহকাম সাইফুল্লাহ। অনুষ্ঠানটি টিডিএইচ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। মূল বক্তব্য উপস্থাপন করেন মিল কো-অর্ডিনেটর মেহেদী হাসান। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক বিকাশের বড় মাধ্যম। কিশোর-কিশোরীদের মধ্যে নেতৃত্ব, দলীয়চেতনা ও ইতিবাচক আচরণ গঠনে ফুটবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
মনোসামাজিক স্বাস্থ্যসেবা অফিসার বিল্লাল হোসেন বলেন, এই কার্যক্রম তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়, এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে।সভায় আরও উপস্থিত ছিলেন—শিমলা ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর সবুজ হোসেন ও জেসমিন নাহার, দক্ষিণ শ্রীপুরের নাজমুল ও রওশনারা, মথুরেশপুরের ইব্রাহিম ও তাপসী, মাস্টার কোর্স মাসুম হোসেন, তাপস কুমার সরকার ও শাহাদাত হোসেন। সভায় মাঠ পর্যায়ের কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা গৃহীত হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।