প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2025 ইং
কাজিপুরে বহুল আলোচিত হত্যা মামলার রায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কাজিপুরের বহুল আলোচিত হাবিবুর রহমান হবি মির্জাকে শ্বাসরোধ করে হত্যা মামলার রায় হয়েছে। সিরাজগঞ্জ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক কানিজ ফাতিমা এই রায় প্রদান করেন,রায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং ১ জনকে বেকসুর খালাস দেয়।২০১৪ ইং সালে মাঝ রাতে হাবিবুর রহমান হবি মির্জাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামীরা। সেই সময় নিহত হাবিবুর রহমান হবি মির্জার ছেলে মরহুম আবুল কালাম আজাদ বাদী হয়ে কাজিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ ১০ বছর আইনি লড়াই শেষে মামলার রায় হল।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।