প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2025 ইং
ভোলা জুলাই যোদ্ধা সংসদের আত্মপ্রকাশ

২০২৪ সালের জুলাই মাসে সংঘঠিত রাজনৈতিক অভ্যুত্থান ও আন্দোলনের অংশগ্রহণকারী আহত যোদ্ধাদের নিয়ে গঠিত হয় ভোলা জুলাই যোদ্ধা সংসদ। নবগঠিত মোঃ রাকিব কে আহ্বায়ক ও আরাফাত হোসেন তুষার কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।গত২৫ জুন বুধবার এই কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাফিন সংগঠক মোঃ সোহাগ মাহমুদ ও সদস্য সচিব মাজহারুল ইসলাম আপন। কমিটির অন্যান্য সদস্য হলেন সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মাইনুদ্দিন যুগ্ন আহবায়ক মোঃ ইয়াছিন মোঃ নুরে আলম মোঃ ইমরান হোসেন সিনিয়র সদস্য সচিব মোঃ আবুল খায়ের যুগ্ম সদস্য সচিব মোঃ রাকিব হোসেন মোঃ সালাউদ্দিন মোঃ রিপন রনি মুখ্য সংগঠন মোঃ আলমগীর মুখপাত্র মোঃ ইসমাইল সদস্য মোঃ রিয়াজ উদ্দিন মোঃ তানজিল ইসলাম মোঃ হাবিব মো সোহেল মোঃ হাবিবুর রহমান মোঃ স্বপন মোঃ মোঃ আলী আকবর মোঃ মামুন ইসলাম মোঃ মাহবুব আলম মোঃ আলী আজগর মোঃ সহিদ্দিন মোঃ আল আমিন ও মোঃ আমজাদ হোসেন। নবগঠিত কমিটির সদস্যরা সকলেই ২০২৪ সালের ঐতিহাসিক আন্দোলনের সক্রিয় ভাবে অংশগ্রহণ নিয়ে ঝুঁকি গ্রহণ করেছিলেন এবং অনেকেই আন্দোলনের সময় আহত হন সংগঠনের পক্ষ থেকে তাদের সেই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ।এই কমিটির সদস্যরা জুলাই আন্দোলন আহত নিহত শহীদ পরিবারের সদস্যদের অধিকার আদায় কাজ করবেন এটি সম্পূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।