প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2025 ইং
গোলাম মাওলা রনির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের পরিসমাপ্তি

পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা উপজেলার সাবেক এমপি জনাব গোলাম মাওলা রনির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের পরিসমাপ্তি ঘোষণা করেছেন। সাবেক এমপি জনাব গোলাম মাওলা রনির বিরুদ্ধে আনিত অভিযোগ খাস জমিতে বাড়ি নির্মাণ, টেন্ডার থেকে পার্সেন্টটেন্স আদায় এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান করে, উক্ত অনুসন্ধান শেষে দুদক তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পায়নি তাই তার বিরুদ্ধে আনীত অভিযোগের পরিসমাপ্তি ঘোষণা করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।