প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 29, 2025 ইং
লালমাই সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসারের উপস্থিতিতে সেনা সদস্যরা টহল পরিচালনা করেন

লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের দৃশ্য
চলমান এইচ এসসি পরীক্ষা-২০২৫ এর সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্নয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এইচ এসসি পরীক্ষা কে কেন্দ্র করে লালমাই সেনাবাহিনী ক্যাম্প হতে নিয়মিতভাবে নিয়ন্ত্রণমূলক টহল পরিচালনার মাধ্যমে কেন্দ্রের অভ্যন্তরে ও আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করেছেন।
এইচ এসসি পরীক্ষা চলাকালীন প্রতিদিন সক্রিয় উপস্থিতি ও নজরদারির মাধ্যমে সেনাবাহিনী প্রমাণ করেছে,যে শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিত ও সচেতন। বাংলাদেশ সেনাবাহিনী একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতি বদ্ধ। এবং সরকারের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।