প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 29, 2025 ইং
বীরগঞ্জে সুযোগ কাজে লাগিয়ে প্রতিবন্ধীর স্ত্রী কে ধর্ষণের অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রী আবু হানিফের প্রতিবন্ধী ছোটভাই মোঃ হুসেন এর সাথে, বড় করিমপুর চক্ষু হাসপাতাল সংলগ্ন রুবিনা বেগম এর পালিত বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে রোজিনা ওরফে মুনমুন, গত ০৩ বছর পূর্বে পারিবারিক আলোচনা সাপেক্ষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তখন থেকেই হুসেনের সাথে স্ত্রী রোজিনা ঘর সংসার করে আসছে। এমতাবস্থায় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা রুহুল আমিনের পুত্র হাফিজুর রহমান নামে এক যুবক প্রায় সময়ই তাদের বাড়িতে আসা যাওয়া করত। গত ২৩ শে জুন কাজের ব্যস্ততায় হুসেনের বাবা-মা বাড়ির বাইরে চলে যায়।
এমন সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির পাশে সুপারির বাগানে প্রতিবন্ধী মেয়েটিকে জোরপূর্বক বিভিন্ন অপকর্মের চেষ্টা চালালে বাড়ির পাশের লোকজন দেখতে পেয়ে তাকে হাতেনাতে আটক করে, পরবর্তীতে ট্রিপল নাইনে কল করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আরো জানা যায় ঘর-সংসারকালে ৫ মাসের অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী রোজিনা। এ নিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন হুসেনের পরিবার ও এলাকার লোকজন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।