প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 28, 2025 ইং
শিবচরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে

মাদারীপুরের শিবচরে এক ৪ বছর বয়সের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।গত মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় উপজেলার পাঁচ্চর ১ নং ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের এ ঘটনা ঘটে।ধর্ষণচেষ্টার অভিযুক্ত হলেন
আলতাফ বেপারী
পরিবার লোক জানাই যে,ঘটনার পর থেকে আলতাফ বেপারী মিমাংসার পায়তারা করছেন।ভুক্তভোগী স্বজনরা বলে ৪ বছর বয়সী মেয়ে জান্নাতুল মঙ্গলবার সকাল বাসায় একা ছিল।শিশুটির মা তাঁর বড় ভাইয়ের ক্যান্সারের অপারেশনের জন্য আর্থিক সাহায্য সংগ্রহ করতে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়েছিলেন। এই সুযোগে প্রতিবেশী আলতাফ বেপারী শিশুটিকে বাসায় একা পেয়ে পাশের পাট ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
শিশুটির বাবা সরো খান জানান,আমার ছোট্ট মেয়েকে এই বর্বর কাজটি করার চেষ্টা করেছে আলতাফ বেপারী। আমার স্ত্রী যখন সাহায্য উঠাতে বাইরে গিয়েছিল, তখন সে এই সুযোগ নিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।