প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2025 ইং
আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় আশাশুনির এতিম প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রে পরিবেশবাদী সংগঠন ‘রূপান্তর’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে রাখেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।বক্তব্য উপস্থাপন করেন টেনার পরিবেশকর্মী খালিদ লাবিব।
সভায় কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলার যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন, এই দূষণ শুধু পরিবেশ নয়, মানবস্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ।রূপান্তরের পক্ষ থেকে জানানো হয়,আগামী জুলাই মাসে স্থানীয় বাজারে পলিথিনের ব্যবহার বন্ধে দোকানদারদের পলিথিনের বিকল্প ব্যাগ সরবরাহ করা হবে এবং ক্রেতাদের পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে দোকান মালিকদের উৎসাহিত করা হবে। পরিশেষে সভায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।